• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নড়াইলে জামায়াত ও ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল।

Muntu Rahman / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সৈয়দ রুবেল নড়াইল :

গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের “পদযাত্রায়” হামলার প্রতিবাদে নড়াইলে জামায়াতে ইসলামী ও ছাত্র-জনতার ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টায় নড়াইল চৌরাস্তা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরাস্তায় এসে মিছিলটি শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার আমীর আতাউর রহমান বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “গোপালগঞ্জে বর্বরোচিত হামলা নিঃসন্দেহে চরম নিন্দনীয় ও গণতন্ত্রবিরোধী। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

বক্তারা আরও বলেন, “এ দেশের জনগণের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে হবে।”

একই দিন সকাল সাড়ে ১০ টায় “ছাত্র-জনতা-নড়াইল জেলা”র ব্যানারে একটি পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী সন্ত্রাসীদের এই হামলা গণতন্ত্রবিরোধী। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ শাফায়েত উল্লাহ, যুগ্ম সদস্য সচিব ফারহাদ রানা, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আল মামুন, সদর উপজেলা সংগঠক শাহারুল আলম, জেলা সদস্য সাদাব আলম ও উপজেলা সদস্য আকাশ শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD