• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন লালপুরে আইডি হ্যাকিং ও প্রতারণা চক্রের ৬ সদস্য আটক,একজন পুলিশ সদস্য শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ১ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার

খুলনা আর্ট একাডেমি পরির্দশন করলেন ঢাকা থেকে আগত চারুনীড় এর চেয়ারম্যান চিত্রশিল্পী সঞ্জীবন লহরী

Montu Rahman / ২৮৮ Time View
Update : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার

খুলনা আর্ট একাডেমি ৩০৮, ওহাব এভিনিউ,ইকবাল নগর অবস্থিত। ২০০৩ সাল থেকে শিশুদের নিয়ে শিল্পচর্চা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। এখানে শিক্ষার্থীরা বাংলাদেশ ভারতের সকল চারুকলায় ২১৮জন পড়াশোনা করার সুযোগ পেয়েছেন।একাধিক শিক্ষার্থীরা সরকারি চাকরি পেয়েছেন। সেই সুনাম ছড়িয়ে পড়েছে দেশের স্বনামধন্য ব্যক্তিদের মাঝে। ৩রা এপ্রিল বুধবার বিকাল ৩টার সময় হঠাৎ করে ঢাকা থেকে আগত সঞ্জীবন লহরী, চেয়ারম্যান, চারুনীড় রিলেশন অফ আর্ট ক্রিয়েটিভ অর্গানাইজেশন, জনাব তুষার কান্তি বিশ্বাস, চারুনীড় প্রশাসনিক কর্মকর্তা ও খুলনা বিভাগের আলোচিত মানুষ ব্রাইট স্টার এন সায়মন জাদুশিল্পী সকলের শিল্পচর্চার কি করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হয় এমন উদ্যোগ নিয়েছেন চারুনীড় রিলেশন অফ আর্ট ক্রিয়েটিভ অর্গানাইজেশন এবং আমাদের দেশের নবীনরা যাতে ভবিষ্যতে ভালো একটি পথের সন্ধান পায় এই ধরনের শিল্পচর্চার বিভিন্ন আলোচনা করা হয়। সবাই মিলে একাডেমি পরিদর্শন করে উপস্থিত শিশু শিল্পীদের সঙ্গে পরিচিতি পর্ব এবং একাডেমিতে সংরক্ষিত লোকসংস্কৃতির বিভিন্ন বিষয়গুলি দেখে প্রশংসা করেন অতিথিরা ।তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস উপস্থিত মতে তাৎক্ষণিক ভাবে অতিথিদের হাতে কিছু তুলে দিতে চান। তখন তার লেখা আর্টিকেল স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়া একাধিক পত্রিকার মধ্যে দক্ষিণাঞ্চল প্রতিদিন একটি পত্রিকা তুলে দেন শিল্পী সঞ্জীবন লহরীর হাতে। এতে তিনি অত্যন্ত আনন্দিত এবং শিল্পচর্চার যোগ্য স্থানে আমরা আসতে পেরে ভালো লেগেছে এমনটা প্রকাশ করেন অতিথিরা। সর্বশেষ খুলনা আর্ট একাডেমির পরিচালক এবং সহকারী পরিচালক সহ তাদের চারুনীড় সংগঠনে আমন্ত্রণ জানিয়ে আবারো আসার প্রতিশ্রুতি রাখেন। একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অতিথিদের ধন্যবাদ জানান এবং আবারো আসার আমন্ত্রণ জানিয়ে তাদেরকে বিদায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD