আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া -১ দৌলতপুর আসনে গনঅধিকার পরিষদ এর মনোনীত প্রার্থী শাহাবুল মাহমুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ এর পক্ষে মনোনয়ন ফরম প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।
এ সময় শাহাবুল মাহমুদের সঙ্গে ছিলেন, দৌলতপুর উপজেলা গনঅধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক তারিপ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজামাল,কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদ এর সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ সবুজ, ছাত্র অধিকার পরিষদ এর দৌলতপুর উপজেলা সাধারণ সম্পাদক মুরাদ হোসাইন,শ্রমিক অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক লালন হোসেন।
এ সময় শাহাবুল মাহমুদ বলেন, দৌলতপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ আগামী দিনে সকল দুঃশাসনের বিরুদ্ধে গনঅধিকারের পক্ষে মানুষ ভোট দিবেন।
Devoloped By WOOHOSTBD