• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া দৌলতপুরের একই পরিবারের ৭জন নাটরে সড়ক দুর্ঘটনায় নিহতর ঘটনায় যুবদল ঢাকা মহানগর উত্তর এর শোকবার্তা।

Muntu Rahman / ২৪৯ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর 

কুষ্টিয়া জেলাধীন দৌলতপুর থানার অন্তর্গত আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ফরাজী’র স্ত্রী, ভাই-বোনসহ একই পরিবারের ৭ জন এবং মাইক্রেবাসের চালকসহ মোট ৮ জন আজ সকালে নাটোর মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক  শরীফ উদ্দীন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত জাতীয়তাবাদের যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোঃ তানভীর আহমেদ খান ইকরামের স্বাক্ষরিত শোকবার্তায় বলেন, “আজকে সকালের লোমহর্ষক সড়ক দূর্ঘটনায় আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র নেতার একই পরিবারের ৭ জনসহ গাড়ীর চালক নিহত হওয়ার ঘটনায় শোক জানানোর ভাষা আমাদের জানা নেই। একই পরিবারের এতগুলো প্রাণ ঝরে যাওয়ার ঘটনা পরিবারের সাথে সংশ্লিষ্টদের নিকট কতটা মর্মস্পর্শী তা বলার অপেক্ষা রাখেনা।

দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন গভীর শোকে শোকাহত পরিবারের গার্জিয়ান ও অন্যান্য সদস্যসহ আত্মীয়স্বজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন ও নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD