• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

কিশোরগঞ্জে ৬ আসনে ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ,বাতিল ২৪ জনের

Montu Rahman / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে দাখিলকৃত মোট ৬১জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়া জাতীয় পার্টির সাবেক এমপি মুজিবুল হক চুন্নুসহ ২৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার।

গত শনিবার ও রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় গত শনিবার কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) এই তিনটি আসনের ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, একই আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লাসহ মোট ১০ জন।

এছাড়াও কিশোরগঞ্জ-৬ আসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-৫ আসনে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করা নবাগত সৈয়দ এহসানুল হুদাসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার(৪ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের শেষ দিনে কিশোরগঞ্জ-১, ২ ও ৩ সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

কিশোরগঞ্জ-১ আসনে বাতিল হওয়া ৬ জন হলেন: স্বতন্ত্র প্রার্থী রুহুল হোসাইন, খালেদ সাইফুল্লাহ সোহেল,রেজাউল করিম খান চুন্নু,ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েতুল্লাহ হাদী, খেলাফত মজলিসের আহমদ আলী।

কিশোরগঞ্জ-২ আসনে যে ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে, তারা হলেন—গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম, বিএনএফের বিল্লাল হোসেন,স্বতন্ত্র প্রার্থী নূর উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের আবুল বাসার রিজওয়ান।

কিশোরগঞ্জ-৩ আসনে বাতিল হওয়া ৪ জনের মধ্যে রয়েছেন, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভূইয়া এবং স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর ও জাহাঙ্গীর আলম মোল্লা।

জেলা রিটার্নিং কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানান, হলফনামা সঠিকভাবে পূরণ না করা, তথ্যের গরমিল, ঋণ খেলাপি হওয়া এবং এক শতাংশ সমর্থক ভোটারের তথ্য সঠিক না থাকায় এসব মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আদেশের সার্টিফাইড কপি সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD