• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
“সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কমলনগরে সেহরীর খেযে নামাজ পড়তে যাওয়া যুবকের সকালে মিললো ঝুলন্ত মরদেহ

Muntu Rahman / ২৪৭ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে শিমুল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলার চরফলকন ইউনিয়নে সুজন ডাক্তার বাড়ির পাশে কড়ই গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিমুল ওই বাড়ির মোতাসিন বাঘার ছেলে।
শিমুলের বাবা মোতাসিন বাঘা বলেন, ভোরে সেহরি খেয়ে শিমুল ফজরের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে আমাদের ঘরের দরজা লাগিয়ে দিতে বলে। আমার ছেলেকে হত্যা করা হয়েছে।এর বিচার চাই।
শিমুলের ভাই মনছুর বলেন, সকালে স্থানীয়রা গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন।
পরে পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, আমি অন্য জায়গায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি শিমুলের মরদেহ গাছের সঙ্গে ঝুলে আছে। তবে তার হাঁটু ভাঙা পা মাটির সঙ্গে লেগে ছিল। তার দুই হাত ছিল পেছন থেকে বাঁধা। গেঞ্জি দিয়ে মুখ ডাকা। হাত বাঁধা অবস্থায় সে কীভাবে গলায় ফাঁস দিতে পারে? এটি আত্মহত্যা নয়, কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে।
শিমুলের ভগ্নিপতি পল্লী চিকিৎসক মো. সুজন বলেন, শিমুলের সঙ্গে তার স্ত্রীর এক বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে আদালতে একটা মামলাও চলছে। গত ছয় মাস আগে তার সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে যায়।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, শিমুলের পা মাটিতে লাগানো এবং দুই হাত বাঁধা অবস্থায় পেয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD