• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

আলোকিত মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ গড়তে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচরণায় আশরাফ

Montu Rahman / ২৭৭ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সোনারগাঁ প্রতিনিধি

জনস্বার্থে উন্নয়ন মুখি ইউনিয়ন পরিষদ গড়তে চান চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন।

সমজাতীয় পূর্বতন সমাজ ব্যবস্থায় উন্নত আধুনিক শিখরে নিয়ে কাজ করার লক্ষে আশরাফ উদ্দিন।
সোনারগাঁ মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের তরুণ সমাজ সেবক মানসিকতায় হাজী আশরাফ উদ্দিন।
ক্ষমতা নয়, নেতৃত্ব চাই সেবার জন্য – হাজি আশরাফ উদ্দিন তরুণ প্রজন্মের এক সমাজ সেবক তিনি জুমা বাদ নিজ এলাকায় সর্ব সাধারণ মানুষের মাঝে অবতরণ করে।

নারায়নগঞ্জের সোনারগাঁ আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জন সম্পৃক্ততা বাড়াতে এবং সেবামূলক নেতৃত্বের বার্তা পৌঁছে দিতে ভিন্নধর্মী ও অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন।

উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের এই জনপ্রিয় তরুণ উদ্যোক্তা, সমাজসেবক ও শিল্পপতি বর্তমানে মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মসজিদে নিয়মিতভাবে জুমার নামাজ আদায় করছেন, মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছে।জনসেবা বিষয়ক মতামত গ্রহণ করছেন এবং ইউনিয়ন বাসীর নিকট দোয়া প্রার্থনা চাইতেছেন পাশাপাশি জন কল্যাণ কাজে নিয়োজিত রয়েছে।

১৮ জুলাই (শুক্রবার) তিনি মোগরাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাঘুলপুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে এক হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন,আজ আমি আপনাদের সামনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয়, একজন ভাই ও ছেলে সেবক হিসেবে দাঁড়িয়েছি। আমি নেতৃত্ব চাই সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। এই সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে হলে দরকার সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব। আপনাদের দোয়া চাই- যেন সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারি, আপনাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখতে পারি।

তার বক্তব্যে উপস্থিত মুসল্লিদের মাঝে আন্তরিকতা, প্রশংসা ও সহমর্মিতার আবহ তৈরি হয়। নামাজ শেষে মসজিদের পবিত্র পরিবেশে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য বিশেষ উপহার হিসেবে বারেকপুর জামে মসজিদে দুইটি অত্যাধুনিক এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করেন হাজী আশরাফ উদ্দিন। মুসল্লিরা এই মহতী উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে তার বিজয়ের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ আশরাফ উদ্দিন একজন সফল তরুণ উদ্যোক্তা, মানবসেবায় নিবেদিতপ্রাণ সমাজসেবক এবং সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য নেতা হিসেবে ইতোমধ্যেই পরিচিতি লাভ করেছেন। নির্বাচনের আগে জনগণের সঙ্গে সরাসরি মসজিদভিত্তিক এই ধারাবাহিক যোগাযোগ ও সহানুভূতিপূর্ণ কর্মকাণ্ড স্থানীয় বাসিন্দাদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD