• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতিতে নিঃস্ব পরিবার চাঁচড়ার আশাভঙ্গ যুবদল নেতা সনেট কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই খাল খননসহ টেকসই উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান সংসদ সদস্য নূরুলের ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে ভারতীয় চকলেট বাজি ও  পাতার বিড়ি সহ আটক ১ বাঁশখালী উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযান খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

আমদানি রপ্তানি শুরু হয়েছে ছয়দিন পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে

Muntu Rahman / ৯৩৬ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ৪ দফা দাবি নিয়ে পানামার সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়েছে। পানামা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমন্বয় করেছেন। এতে আমরা খুশি। আজ থেকে স্থলবন্দরের কার্যক্রম চালু হয়েছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে ডিসির সম্মেলন কক্ষে পানামার সঙ্গে বৈঠক হয়। পানামা কর্তৃপক্ষ পাথরের ট্রাকে মাশুলের পরিমাণ কমিয়েছে। আগে একটি ৫৫ টন পাথরের ট্রাকে মাশুল দিতে হত প্রায় সাড়ে সাত হাজার টাকা। এখন তা নেমে আসবে সাড়ে ৪ হাজার টাকায়। সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। আমদানি রপ্তানিকারকের সঙ্গে সমন্বয় হয়েছে। স্থলবন্দরের কার্যক্রম শুরু। এর আগে ৪ দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD