• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
আড়ানীতে তুলার ব্যাপক চাষ কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ বাঁশখালীতে ৩ হেভিওয়েট প্রার্থীর লড়াই চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চাই না — ডা. শফিকুর রহমান বেলকুচিতে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সহধর্মিনী মোছাঃ শাহানাজ প্রাধান ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন সুনামগঞ্জে প্রবাসীর দাম্পত্য জীবনে ভয়াবহ ট্র্যাজেডি সিলেট রেঞ্জ ডিআইজির হাত থেকে সম্মাননা পেলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন–প্রেসক্লাব সমন্বয় জোরদার

আড়ানীতে তুলার ব্যাপক চাষ

Muntu Rahman / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায় ধান, গম ও শাকসবজির পাশাপাশি নতুন সম্ভাবনাময় ফসল হিসেবে তুলা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মধ্যে। স্বল্প জমিদতে তুলনামূলক কম খরচে বেশি লাভের সম্ভাবনা থাকায় দিন দিন তুলা চাষের প্রতি ঝুঁকছেন তারা।

এক সময় আড়ানী এলাকায় সীমিত পরিসরে তুলা চাষ হলেও অন্যান্য ফসলের আধিক্যের কারণে তা তেমন গুরুত্ব পায়নি। তবে বর্তমানে তুলার বাজারমূল্য ও ফলন সন্তোষজনক হওয়ায় নতুন করে এ চাষে ফিরছেন পুরোনো চাষিরা, পাশাপাশি যুক্ত হচ্ছেন নতুন কৃষকরাও।

স্থানীয় এক তুলা চাষি জানান, *“আমি অনেক বছর ধরেই তুলা চাষ করছি। এতে খরচ কম, পরিচর্যাও তুলনামূলক সহজ। বাজারে দাম ভালো পাওয়া যায় বলে এখন অনেক কৃষক আগ্রহী হচ্ছেন।”*

রাজশাহী জোনের আড়ানীর কটন ইউনিট অফিসার মো. হোসেন আলী বলেন, *“এই অঞ্চলের মাটি ও আবহাওয়া তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা দীর্ঘদিন ধরেই কৃষকদের তুলা চাষে উৎসাহ দিয়ে আসছি। এ চাষ সফল হলে আড়ানী এলাকায় বিকল্প ফসল হিসেবে তুলা চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তালিকাভুক্ত চাষিদের বিভিন্ন ধরনের সরকারি সহযোগিতাও দেওয়া হচ্ছে।”*

কৃষি বিশেষজ্ঞদের মতে, তুলা চাষ সম্প্রসারিত হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। তবে কাঙ্ক্ষিত ফলন পেতে আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ ও নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তুলা চাষ সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাঘা ও চারঘাট উপজেলায় বর্তমানে মোট ৩০০ জন তুলা চাষি রয়েছে। এর মধ্যে বাঘা উপজেলায় ২০০ জন এবং চারঘাটে ১০০ জন। চলতি মৌসুমে দুই উপজেলায় মোট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার মণ। এবার বাঘা ও চারঘাট মিলিয়ে প্রায় সাড়ে ৬শ বিঘা জমিতে তুলা চাষ হয়েছে, যার মধ্যে বাঘা উপজেলায় প্রায় ২০০ বিঘা জমিতে আবাদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD