• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আড়ানীতে তুলার ব্যাপক চাষ কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ বাঁশখালীতে ৩ হেভিওয়েট প্রার্থীর লড়াই চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চাই না — ডা. শফিকুর রহমান বেলকুচিতে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সহধর্মিনী মোছাঃ শাহানাজ প্রাধান ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন সুনামগঞ্জে প্রবাসীর দাম্পত্য জীবনে ভয়াবহ ট্র্যাজেডি সিলেট রেঞ্জ ডিআইজির হাত থেকে সম্মাননা পেলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন–প্রেসক্লাব সমন্বয় জোরদার

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন–প্রেসক্লাব সমন্বয় জোরদার

Muntu Rahman / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে
আয়োজিত এ সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্ব ও নিরাপত্তা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রথম পর্বে প্রেসক্লাবের সাংবাদিকরা বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতি, নির্বাচন কেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তিনি।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মতিন খানের সঙ্গে প্রেসক্লাবের সদস্যদের আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে বোরো ফসল রক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও তা রক্ষায় প্রশাসনের উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মতিন খান বলেন, নির্বাচন কেন্দ্রগুলোতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এসব ক্যামেরার মাধ্যমে কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি ভিডিও পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে, যাতে যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের সঙ্গে সাংবাদিকদের আন্তরিক ও গুরুত্বসহকারে আলোচনা হয়। এতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য ধীরেন্দ্র দেবনাথ, জিয়াউর রহমান, নুরুল ইসলাম, শুকুর আলী ও উত্তোরন দাস জয়সহ অন্যান্য সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD