• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
নৌপরিবহন মন্ত্রীর আকস্মিক বেনাপোল স্থল বন্দর পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞা ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারীর জামালগঞ্জে ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা

অপহৃত কিশোরী উদ্ধার অভিযানে র‍্যাবের উপর হামলা, গুলি ছুড়ে নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি — অপহরণকারীসহ গ্রেপ্তার ৩

Montu Rahman / ২৮৭ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মোঃ মিজানুর রহমান মিলন

জেলা প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহৃত কিশোরীকে উদ্ধারে গিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর সদস্যরা হামলার শিকার হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব সদস্যরা ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়তে বাধ্য হন। অভিযানে অপহরণকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল অপহৃত কিশোরী শারিয়া মোস্তারিন (১৩) কে উদ্ধারে অভিযানে গেলে, অপহরণকারী লিয়ন বাবু (২২)-কে গ্রেপ্তারের সময় তার স্বজন ও সহযোগীরা হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপে র‌্যাবের অন্তত ৫-৭ সদস্য আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব সদস্যরা ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে। অভিযানে ঘটনাস্থল থেকে অপহরণকারী লিয়ন বাবু ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা হয় ভুক্তভোগী কিশোরী শারিয়াকে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD