• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

২০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১০

Muntu Rahman / ৩১২ Time View
Update : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

২০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১০

সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধ ভাবে আমদানিকৃত ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি ) রাত দেড়টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা হতে মধ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ টি হ্যান্ড ট্রলি বুঝাই ২০০বস্তা আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দসহ ১০ চোরাকারবারিকে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার আমানিপুর গ্রামের মৃত মোঃ চন্দু মিয়ার ছেলে মোঃ জমির হোসেন (২৪),মোঃ রাশিদ মিয়ার ছেলে আতাবুর রহমান (১৯), সাউদপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে আনোয়ার হোসেন(২৪), দাতিয়া পাড়া গ্রামের মোঃ সাজু মিয়ার ছেলে জিয়াউর রহমান (২৪), মৃত মোঃ আব্দুল ছাত্তারের ছেলে মোঃ সাধীন মিয়া (২৩),কালগড় গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), মৃত রশিদ আলীর ছেলে রতন মিয়া(৩০),দাতিয়া পাড়া গ্রামের মৃত ওমর আলী ছেলে মোঃ রুবেল মিয়া(২৪),দক্ষিন উড়া গ্রামের মনোরঞ্জন তালুকদারের ছেলে পরিতোষ তালুকদার(১৯),তাহিরপুর উপজেলার কালাগাঁও গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে হিরা মিয়া (২৮),

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান,অবৈধভাবে ভারত থেকে চিনি আমদানির সময় অভিযান চালিয়ে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও ১০ জনকে আটক করা হয়েছে।গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD