• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মরদেহ দ্রুত দেশে ফেরত, দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে নিহত প্রবাসী আলমগীরের পরিবারের আকুতি, নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার তাহিরপুরে মাদকবিরোধী আন্দোলনে নতুন উদ্যোগ, সভাপতি সাজ্জাদ সম্পাদক কাউছার ভেড়ামারার আলোচিত জিকে রেস্ট হাউজ সংলগ্ন কোল নামে খ্যাত জলাশয়ের ইজারা বাতিলের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে বিশ্বকাপ ফুটবলের তুমুল উন্মাদনা: পতাকা ও জার্সি বিক্রির ধুম! মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ ক্ষমা চাইলেন ছেলে

হালিম কে জিজ্ঞাসাবাদ করলেই ভেড়ামারা থেকে অপহৃত সোহার সন্ধান মিলবে,পরিবারের দাবী

Muntu Rahman / ২১৫৬ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

হালিম কে জিজ্ঞাসাবাদ করলেই ভেড়ামারা থেকে অপহৃত সোহার সন্ধান মিলবে,পরিবারের দাবী

 

নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার ভেড়ামারা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সোহা কে উদ্ধার ও জড়িতদেরকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নামলেও ফলাফল ছিল শূণ্য।

অপহরণের ২২ দিন পর আশার আলো দেখছেন ভিকটিমের পরিবার। অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে হালিম(৪৫) নামে একজন কে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ পুলিশ। সে উপজেলার পরানখালী গ্রামের বানাত আলীর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার(২৫ জুলাই) রাত ১০ টার দিকে জনৈক বাবুর বাড়ির পিছনে অজ্ঞাত স্থানে আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে ভেড়ামারা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সোহা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী কে অপহরণের ঘটনা ঘটে। অপহৃত সোহার মামা সোহেল রানা বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি অপহরণ মামলা দায়ের  করেন। যার নাম্বার ৩ তারিখ ৭/৭/২৩। মামলা সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সন্ধ্যা ৬ টায় নিজ বাড়ির সামনে পাকা রাস্তার ওপরে একাকী আসলে পূর্ব থেকেই ওৎ পেতে থাকা পারভেজ আলী সরদারসহ অজ্ঞাতনামা ১০/১২ জন মুখোশধারী সন্ত্রাসীরা জোরপূর্বক সোহা কে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর পারভেজ আত্মগোপনে রয়েছে। অভিযুক্ত পারভেজ চন্ডিপুর মধ্যপাড়ার আব্দুল হালিম সরদারের ছেলে। জান্নাতুল মাওয়া সোহার সন্ধান না পেয়ে মা হ্যাপী আক্তার অসুস্থ হয়ে পড়েছেন। মামলার বাদী সোহেল রানা বলেন, ভাগ্নী কে অপহরণের ঘটনায় মামলা দায়ের করলে হালিম মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে। মামলা প্রত্যাহার না করলে পরিবারের ক্ষতি করবে বলে হুমকি দেয়। হালিম কে জিজ্ঞাসাবাদ করলেই সোহার সন্ধান মিলবে দাবী করেন সোহেল রানা। এজাহার নামীয় আসামী কে অপহরণে কাজে হুকুম ও  সহযোগিতা করেছেন এমন সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD