• সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামীর সম্পত্তি দখলে মিথ্যা মামলার অভিযোগ জামিনে মুক্তির পরও তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আঁখি বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কুষ্টিয়ার ভেড়ামারায় বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভারতীয় ইয়াবা নিয়ে দেশে ঢোকার সময় বিজিবির হাতে আটক চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক। যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান সংসার ছেড়েছে মা শিশু আরিয়ানের জীবন লন্ড ভন্ড চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

সাধারণ জনগণের ভালবাসায় সিক্ত সদ্য কারামুক্ত বিএনপি নেতা মজনু

Muntu Rahman / ২২৪ Time View
Update : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মধ্যনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু জামিনে মুক্ত হয়ে ধর্মপাশা আসার পরপরই সেখান থেকে দুই শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় গ্রামের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কান্দাপাড়া গ্রামে পৌঁছে দেন দলের নেতা-কর্মীসহ স্থানীয় জনগন।

গত ২৮ নভেম্বর বিএনপির ডাকা মহা সমাবেশে যোগ দিতে ঢাকায় গেলে ২৭ নভেম্বর রাতে ঢাকা থেকে মধ্যনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু,যুবদলের যুগ্ম আহবায়ক সাজিবুল হক,যুবদল নেতা মেহেদী হাসান ও ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির তালুকদার সাগর গ্রেফতার হয়। দীর্ঘ ১০৫ দিন কারাভোগের পর ৫ ফেব্রুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা।এর আগে গত ২৯ জানুয়ারি উচ্চ আদালত থেকে তাদের জামিন মঞ্জুর করা হয়। দীর্ঘ কারাভোগের পর ৮ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে পার্শ্ববর্তী উপজেলা ধর্মপাশায় পৌঁছার খবর পেয়ে দুই শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তাদেরকে মধ্যনগরে নিয়ে আসেন দলের নেতা-কর্মীরা।পিপড়াকান্দা মোটরসাইকেল স্ট্যান্ডে আসার পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুসহ মুক্তি পাওয়া অন্যান্য নেতাকর্মীদের দেখতে সাধারণ জনগণের ঢল নামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD