• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা

র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র, গুলি-মাদক’সহ মাদক মামলায় পলাতক এজাহার নামীয় ০১ আসামী গ্রেফতার

Zakir Hossain Mithun / ৫৮০ Time View
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র, গুলি-মাদক’সহ মাদক মামলায় পলাতক এজাহার নামীয় ০১ আসামী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইন এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫ বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামীদের গ্রেফতার করে থাকে। গতকাল রবিবার ১৫/১/২০২৩ ইং তারিখ বিকেল ০৪-টা ৫০ ঘটিকায় র‌্যাব-৫, সদর কোম্পানীর একটি অভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কোদালকাটি জেলে পাড়ায় আসামী মোঃ তরিকুল ইসলামের বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় যথাক্রমে, (ক) ০১ টি লোহার তৈরী পিস্তল, (খ) ০১ টি পিস্তলের ম্যাগাজিন, (গ) ০৪ রাউন্ড গুলি, (ঘ) ১৫০ গ্রাম হেরোইন, (ঙ) ০২-টি মোবাইল ফোন, (চ) মাদক বিক্রয় হইতে আয়কৃত নগদ ৪৭,৯৫০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ তরিকুল ইসলাম (২৫) পিতা- আবু সাইদ, সাং- কোদালকাটি জেলেপাড়া, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামী নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে মাদক বিক্রয়ের কথা স্বীকার করে জবানবন্দী প্রদান করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আজ সোমবার (১৬ জানুয়ারি ২০২৩ ইং) র‍্যাব-৫, সিপিসি রাজশাহী ক্যাম্প কতৃক ই-মেইল যোগে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র, গুলি-মাদক'সহ মাদক মামলায় পলাতক এজাহার নামীয় ০১ আসামী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-16/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD