• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

মধ্যনগরে মনোনয়ন প্রত্যাশী অ্যাড.হায়দার চৌধুরী লিঠনের জনসভা

Muntu Rahman / ৪২৪ Time View
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

মধ্যনগরে মনোনয়ন প্রত্যাশী অ্যাড.হায়দার চৌধুরী লিঠনের জনসভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচার ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে জনসভা করেছেন সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. হায়দার চৌধুরী লিঠন ।
শুক্রবার (২০ অক্টোবর)দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নওয়াব আলী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.হায়দার চৌধুরী লিঠন। এসময় তিনি তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলেই পদ্মাসেতু, মেট্রোরেল,বঙ্গবন্ধু টানেল সহ বড় বড় প্রজেক্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।মধ্যনগরে উব্দাখালী ও সোমেশ্বরী নদীর উপর ব্রীজ নির্মাণ হচ্ছে।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন হবে।দেশের এই উন্নয়ন কাজ চলমান রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক।নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত অপশক্তি তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইতোমধ্যেই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।এসকল ষড়যন্ত্রের দাতভাঙা জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

সভায় মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন,আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.এনামুল হক,সদস্য লিঠন দত্ত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

One response to “মধ্যনগরে মনোনয়ন প্রত্যাশী অ্যাড.হায়দার চৌধুরী লিঠনের জনসভা”

  1. Philomena says:

    Hello there! Do you know if they make any plugins to help with SEO?

    I’m trying to get my website to rank for some targeted keywords but I’m not seeing very good gains.
    If you know of any please share. Thank you! You can read
    similar blog here: Eco bij

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD