• বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া দৌলতপুরে কৃষকের তামাক গাছ কাটলেন দুর্বৃত্তরা  সুনামগঞ্জ– ১ ধানের শীষ প্রতীক পেলেন কামরুজ্জামান কামরুল অবৈধ বালু উত্তোলন ও মাদক রোধে কঠোর অবস্থানে পুলিশ শৈলকুপায় ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায় যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু সীতাকুণ্ডে পন্হিশাহ(রঃ)নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বাংলা রচনা প্রতিযোগিতায় দেশ সেরা মহসিনা ইসলাম রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের পক্ষে আসন ছেড়ে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর মান্দায় খালের ধারে পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার,,

ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনরায় জয় লাভ করায় অভিনন্দন জানিয়েছেন বিআইএফএ এর সভাপতি তালুকদার মনিরুজ্জামান মনির

Muntu Rahman / ২০১ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভারতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা। তাই অভিনন্দন জানায় বাংলাদেশ ভারত যুব মৈত্রী সমিতি বিআইএফএ এর পক্ষ থেকে সভাপতি তালুকদার মনিরুজ্জামান মনির। সোমবার (১০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কাছে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান।অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদির উদ্দেশ্যে মনের কথা লেখেন তিনি। ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয়ে বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন।বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আপনার বিজয় ভারতের জনগণের আপনার নেতৃত্ব, প্রতিশ্রুতি এবং দেশের জন্য আত্মোৎসর্গের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ।
এটা আমার দৃঢ়বিশ্বাস, আমাদের দুইদেশের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত ছিলো ভবিষ্যতেও থাকবে।
ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসাথে কাজ করলে আমরা আরো উন্নয়ন করতে পারবো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্বিক মঙ্গল কামনায়
তালুকদার মনিরুজ্জামান মনির
সভাপতি,
কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ভারত যুব মৈত্রী সমিতি বিআইএফএ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD