• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিয়ের দুইদিনের মাথায় যুবকের আত্মহত্যা

Zakir Hossain Mithun / ৪৩৬ Time View
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বিয়ের দুইদিনের মাথায় যুবকের আত্মহত্যা

মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে বিয়ের দুইদিনের মাথায় রুবেল মিয়া (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রুবেল মিয়া উপজেলার চামরদানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাড়ারকোনা গ্রামের মো.ইঞ্জিল মিয়ার ছেলে।

রবিবার (২৪ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে তিনটার দিকে বড় ভাই রফিকুল মিয়ার বসতঘরে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন রুবেল।

স্থানীয় সূত্রে জানাযায়,গত শুক্রবার বিয়ে করে ঘরে বৌ আনেন রুবেল।গতকাল বৌভাত অনুষ্ঠানও ধুমধামের সাথেই করা হয়েছে।ঘটনার দিন সকালে বিয়ে উপলক্ষ্যে বাড়িতে আসা অতিথিদের বিদায় করতে বাজারে উপহার কিনতে যান তিনি।উপহার নিয়ে বাড়িতে ফিরেন দুপুরে।অতিথি বিদায়ের পর বিকাল সাড়ে তিনটার দিকে নিহত রুবেল মিয়া তার সহোদর ভাই রফিকুল মিয়ার বসত ঘরে ঢুকে দরজা আটকিয়ে নাইলনের রশি পেছাইয়া ঘরের আড়ার সাথে ঝুলে যায়। পরিবারের লোকজন বিষটি টের পাওয়া মাত্রই দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো.এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ কর্তৃক বিষয়টি অবগত হওয়ার পরপরই থানা থেকে ফোর্স পাঠিয়েছি।প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD