• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বাদাঘাট বাজারে অভিযানের খবর ছড়ালেই দোকান বন্ধের অভিযোগ, কীসের ভয় ব্যবসায়ীদের? বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন, তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমি আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভায় নয় ওয়ার্ডের উন্নয়ন দাবি, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের আহ্বান জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির অফিস উদ্বোধন

Montu Rahman / ৩২৭ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার:-

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রবীণদের ঐতিহ্যবাহী সংগঠন অল বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সুপরিসর নিজস্ব কার্যালয় এর উদ্বোধনী অনুষ্ঠান ২২ জানুয়ারি, ২০২৪ খ্রী. বিকেল ৪ ঘটিকায় ধানমন্ডিস্থ ড্যাফোডিল ফ্যামেলি টাওয়ার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চিত্র নায়ক জনাব ফেরদৌস আহমেদ ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা.সৈয়দ মোদাচ্ছের আলী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেনা প্রধান লেফটেনেন্ট জেনারেল মো.হারুনুর রশিদ(অব.) বীর প্রতীক ,ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মো:মনিরজ্জামান ও সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূইয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমিতির মহাসচিব ইঞ্জিনিয়ার মো.ফজলুল হক এর পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও বিচারপতি বীরমুক্তিযোদ্ধা মো.মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতি হিসেবে তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অত:পর কেক কেটে নুতন অফিসের উদ্বোধন ঘোষণা করেন মাননীয় সংসদ সদস্য চিত্র তারকা জনাব ফেরদৌস আহমেদ ও অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের আজীবন সদস্য, সম্মানিত উপদেষ্টা, পৃষ্ঠপোষক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD