• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে – কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতার কোরআন শরীফ বিতরণ

Muntu Rahman / ৩৭৭ Time View
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে – কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতার কোরআন শরীফ বিতরণ

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও খাবার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজসেবক জাহাঙ্গীর হোসেন খান।

মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলার ছোট দক্ষিণপাড়া শামছুল উলুম মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ ও খাবার বিতরণ করা হয়।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাজী কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সহ-সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খাইরুল রাজ্জাক খসরু, সহ-সভাপতি কামরুল ইসলাম শাহ্, সাধারণ সম্পাদক বাবলু হাজরা,
স্বেচ্ছাসেবক লীগ নেতা নাঈম শেখ, যুবলীগ নেতা ভিপি হায়দার আলী হাজরা, যুবলীগ নেতা তাইজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খান বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে কোরআন শরীফ ও খাবার বিতরণ করেছি। আমার এই কর্মকার্ন্ড আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD