• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

ফ্রান্সে জাইফা ফ্যাশনের উদ্বোধন করলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা

Montu Rahman / ৩৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ

প্যারিসের অভিজাত ক্লিসি এলাকায় আনুষ্ঠানিক যাত্রা করলো জাইফা ফ্যাশন। এসময় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নিঝুম রুবিনা।
উপস্থিত ছিলেন ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, ফ্রান্স আওয়ামী লীগ এর জ্যৈষ্ঠ সহসভাপতি নুরুল আবেদীন , লারসেল বাংলাদেশ কমিউনিটি নেতা মাহবুব আলম, যুবলীগ নেতা কামাল মিয়া ,ব্যবসায়ী নেতা মনোয়ার হোসেন মুজাহিদ , কাজী রুহুল আমিন, মুহাম্মদ সেলিম, নাইওর মিয়া, জহেদ মাহবুব, প্রজেশ চক্রবর্তী
আব্দু শহীদ, মাহিন , রানা , জুবের, শাখাওয়াত সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।
এসময় উপস্থিত সকল প্রবাসীদেরকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম।
এসময় বক্তারা বলেন প্রবাসে স্বদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি নিজ দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে দিন-রাত কঠোর পরিশ্রম ও নিজেদের জ্ঞান এবং মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছেন প্রবাসীরা।’ তিনি বলেন, ‘বিভিন্ন পেশার পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের প্রসার ও প্রচার বেড়েই চলেছে; যা নিঃসন্দেহে কমিউনিটির জন্য আনন্দ এবং গৌরবের।’

অনুষ্ঠানে বক্তারা বলেন- তরুণ উদ্যেক্তারা যদি এগিয়ে আসেন তাহলে ফ্রান্সে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা যেমনি বাড়বে, তেমনি ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে বৈধ উপায়ে রেকর্ড পরিমাণে রেমিট্যান্স পাবে প্রিয় বাংলাদেশ।’
জাইফা ফ্যাশনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল শেষে আগত অতিথিবৃন্দসহ উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD