• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

নান্দাইলে বিদ্যালয়ের পুকুর বেদখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ॥

Muntu Rahman / ৪৭৪ Time View
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩

নান্দাইলে বিদ্যালয়ের পুকুর বেদখলের
প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ॥

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের বাশহাটি উচ্চ বিদ্যালয়ের ৫০ শতাংশ পুকুর বেদখলের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২রা আগস্ট) অত্র বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম ভূইয়া। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন ভূঞা। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৬২ সনে ২ একর ৩৫ শতাংশ ভূমিতে বাশহাটি উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। কিন্তুু বর্তমানে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম মনোয়ার হোসেন ভূঞার পুত্ররা (আজিজুল হক ভূঞা, এমদাদুল হক ভূঞা, আমিনুল হক ভূঞা মামুন, মাকসুদুল হক ভূঞা মাসুদ, আনোয়ারুল হক ভূঞা ও এনামুল হক ভূঞা গং) বাশঁহাটি মৌজাস্থ ৯২৬ বিআরএস খতিয়ানের ১৫০৪ নং দাগে স্থাপিত বিদ্যালয়ের পুকুরটি বেদখল দেয়। গত ২৮ জুলাই/২৩ইং বিদ্যালয়ের পুকুরে ভেকু দিয়ে মাটি খনন করেছেন মরহুম মনোয়ার হোসেন ভূঞার পুত্ররা। উক্ত পুকুরটি বিদ্যালয় স্থাপনের সময় থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ ভোগ দখল করে আসছিল বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সদস্যগণ সাংবাদিক সম্মেলনে বিষয়টি তুলে ধরেন। তাঁরা আরও জানান যে, বিদ্যালয়ের সাবেক সভাপতি মনোয়ার হোসেন ভূঞা সুস্থাবস্থায় কখনও বিদ্যালয়ের পুকুরটি দাবী করেননি। বরং তিনি মারা যাবার পর তাঁর পুত্ররা তা বেদখল দিয়ে আসছেন। বিআরএস রেকর্ড অনুযায়ী উক্ত পুকুরের ৫০ শতাংশ জমি বিদ্যালয়ের নামে অর্ন্তভূক্ত আছে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলেও এর কোন সুরাহায় হয়নি। ফলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে বিদ্যালয়ের পুকুরের জমিটুকু বেদখলকারীদের হাত থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট উর্ধ্বতন প্রশাসনের সর্বাত্মক সহযোগীতা কামনা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অপরদিকে মরহুম মনোয়ার হোসেন ভূঞার পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূঞা বলেন, আমার বাবা মনোয়ার হোসেন ভূঞা সহজ সরল লোক ছিলেন। ভূলক্রমে তা বিদ্যালয়ের নামে বিআরএসে রেকর্ড হয়। পরবর্তীতে তিনি (বাবা) তা জানতে পেরে বিআরএস সংশোধনী মামলা দেন এবং তা চলমান আছে। এছাড়া উক্ত পুকুরটি দুই দাগে অর্ন্তভূক্ত এবং আমরা ভোগদখল করে আসছি। এখানে বেদখলের কিছু নাই।
ছবি-সংযুক্ত

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল, ময়মনসিংহ। ০১৭১৫৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD