• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবস উদ্‌যাপন: দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও উপহার সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কিশোরগঞ্জে রোগীর স্বজনকে আটকে মারধরের অভিযোগ ডা.মৌ-এর বিরুদ্ধে; ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন! তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

নান্দাইলে এমপি তুহিনের নেতৃত্বে বিশাল শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ॥

Muntu Rahman / ৫৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

নান্দাইলে এমপি তুহিনের নেতৃত্বে বিশাল শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ॥

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে স্থানীয় দুই বারের সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে বিশাল শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা সদর চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দলীয় নেতাকর্মী, বিভিন্ন জনপ্রতিনিধিগণ সহ হাজার হাজার সাধারন নারী-পুরুষ মিছিল সহকারে যোগদান করে। এসময় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে এক বিশাল শোক র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৫ই আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত বঙ্গবন্ধুর স্বজনদের মাগফেরাত কামনা করে বলেন, ১৫ই আগস্ট বাঙ্গালি জাতির কলংকময় রাতের জন্য দায়ী খুনী জিয়াউর রহমান। তাঁর পরোক্ষ সহযোগীতায়ই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবার-পরিজন নিহত হয়। তাই জাতির শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলার প্রধানমন্ত্রী করতে হবে।

ছবি-সংযুক্ত

মো: শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
১৫-০৮-২০২৩ইং
০১৭১৫৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD