• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বাদাঘাট বাজারে অভিযানের খবর ছড়ালেই দোকান বন্ধের অভিযোগ, কীসের ভয় ব্যবসায়ীদের? বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন, তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমি আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভায় নয় ওয়ার্ডের উন্নয়ন দাবি, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের আহ্বান জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

নওগাঁয় জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Montu Rahman / ৪৬৩ Time View
Update : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁয় জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল খেলায় ২-২ গোলে সমতা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রেসক্লাব এর আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এ খেলা হয়। ৪০ মিনিটের প্রীতি ফুটবল ম্যাচ খেলায় শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা।

খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল।

প্রথমার্ধে খেলা শুরুর ১০ মিনিটে জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে দলীয় অধিনায়ক এস.এম শাহজাহান শুভ একটি গোল দেয়। এর ৫ মিনিট পর জেলা প্রেসক্লাবের পক্ষে সাব্বির হোসেন গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। দ্বিতীয়ার্ধে ৭ মিনিটে জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে আবারও দলীয় অধিনায়ক এস.এম শাহজাহান শুভ আরেকটি গোল দেয়। এর ৮ মিনিট পর জেলা প্রেসক্লাবের পক্ষে আবারও সাব্বির হোসেন গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এই প্রথম জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল বলেন- সাংবাদিকদের মাঝে বিভিন্ন সময় বৈরিতা লক্ষ্য করা যায়। আমি বিশ্বাস করি এই খেলার মধ্য দিয়ে সম্প্রীতি ফিরে আসবে। সংবাদকর্মীদের মাঝে ঐক্য বজায় থাকবে।

পরে রাত ৮ টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার,এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক প্রমূখ। শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD