• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

দৌলতপুরে সদর ইউনিয়নে চোরের আতঙ্কে রাত পার করছে সাধারণ মানুষ

Muntu Rahman / ২৩৯ Time View
Update : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে গত এক সপ্তাহে ৪ বাড়িতে চুরি হয়েছে বলে জানান এলাকাবাসী।

গত ১৬ জানুয়ারি সরিফুল ইসলাম পিতা নজর আলীর দৌলতখালী পুরাতন গ্রাম পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পাখি ভ্যান। ১৯ জানুয়ারি রহিদুল ইসলাম পিতা ছিপার উদ্দিনের নিজ বাড়ি থেকে পাখি ভ্যান। ২২ জানুয়ারি আউব আলী পিতা মৃত কফিল উদ্দিন সরদার এর নিজ বাড়ি দৌলতখালী সরদার পাড়া থেকে ২ টি ছাগল যার অনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। ২৮ শে জানুয়ারি দিনগত রাতে নজরুল ইসলাম পিতা মৃত ইব্রাহিম বিশ্বাস এর বাড়ি থেকে দুটি গরুর মাঝ থেকে বড় একটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে যার অনুমানিক মূল্য ১ লক্ষ টাকা ।

এ বিষয়ে এলাকাবাসী, রহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আউব আলী, রমেলা খাতুন বলেন, প্রশাসন তৎপর না থাকার কারনে প্রায় রাতে হচ্ছে চুরি। আমরা সাধারণ মানুষ দিনভর পরিশ্রম করে রাতে একটু শান্তিতে ঘুমাতে চাই, সেই ঘুমের মাঝে যদি আমাদের সহায় সম্বল যদি চুরি হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাসবো। তাই চোরদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসকের অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, চুরির ঘটনাকে আমরা ছোট ভাবে দেখিনা। চুরির ঘটনার সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD