• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের নামে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

Muntu Rahman / ৪৬৫ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
Exif_JPEG_420

দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের নামে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

দৌলতপুর কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস এর সন্তান রকিবুল হাসান রাজন সহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ও মিথ্যা মামলার প্রতিবাদে দৌলতপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংসদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার সময় দৌলতপুর উপজেলা বাজারের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আসমত মাষ্টার, হযরত আলী, আজিম উদ্দিন, চাঁন মহাম্মদ, নিজাম উদ্দিন, কাউছার আলী বিশ্বাস ও দৌলতপুর মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সহ-সভাপতি সাইদুল আনাম ও মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম সংসদের সাধারন সম্পাদক আহসান হাবিব লেলিন, সাংগঠনিক সম্পাদক সুজন আলী, তন্ময় ইসলাম প্রমূখ্য।মানববন্ধনে বক্তরা অবিলম্বে ঘটনাটি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এই মামলাটি প্রত্যাহারের দাবী জানান।

মানববন্ধনে বক্তরা তাদের বক্তব্যে উল্লেখ্য করেন, গত ১৩ অক্টোবর উপজেলার হোগলবাড়ীয়া ইউপি’র বিসিকে বাজারে ওই এলাকার প্রভাবশালী নূরে সলেমানের লোকজন মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে অতর্কিতভাবে খোরশেদ আলমের বাড়ীর আঙ্গিনায় গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তার বাড়ীতে গিয়ে আসবাবপত্র ভাঙ্গচুর ও লুটপাটসহ খোরশেদ ও তার ছেলে ইমরানকে মারাত্বকভাবে আহত করে। সেসময় বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস এর ছেলে ও খোরশেদ আলমের জামায় রকিবুল হাসান রাজন ঘটনাটি জানার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে নূরে সলেমানের লোকজনকে সংঘর্ষ বন্ধ করার জন্য অনুরোধ করে। কিন্তু তারা অনুরোধ না শুনে রাজনের উপরে চালায় অমানবিক অত্যাচার। এসময় নূরে সলেমানের লোকজন ঘটনাস্থল থেকে রাজনকে টেনে হিঁচড়ে বিসিকে বাজারে নিয়ে মারধর শুরু করে। যেটা বিসিকে বাজারের বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজের পর্যালোচনা করলেই ঘটনার সত্যতা পাওয়া যাবে। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটির সুষ্ঠ তদন্ত না করেই বীর মুক্তিযোদ্ধার সন্তান রাজনকেই উল্টো মিথ্যো মামলা দিয়ে তাকে প্রধান আসামী করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেন বলে দাবি করেন তারা । এঘটনায় রাজনের অপর তিনভাইসহ মোট আট জনের নামে উক্ত মামলায় আসামী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD