• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন লালপুরে আইডি হ্যাকিং ও প্রতারণা চক্রের ৬ সদস্য আটক,একজন পুলিশ সদস্য শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ১ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বটিয়াঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার

দৌলতপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা পেলেন উপজেলা চেয়ারম্যান মামুন

Montu Rahman / ৫১২ Time View
Update : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

দৌলতপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা পেলেন উপজেলা চেয়ারম্যান মামুন

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে, দ্বিতীয় স্থান অধিকারী, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক,বিশিষ্ট শিক্ষানুরাগি, উপজেলা চেয়ারম্যান জনাব এ্যাড. এজাজ আহমেদ মামুন কে অনুষ্ঠানিক
সংবর্ধনা দিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি দৌলতপুর ইউনিয়ন শাখা।

শনিবার দুপুরে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার খন্দকার শেফাইনুর আরেফিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউল ইসলাম (মহি), সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মশিউর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ মাসুদুল করিম, সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফিরোজ খান নুন,সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সহ আর উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন এর প্রাথমিক শিক্ষা খাতে যে অবদান তা বলে শেষ করা যাবেনা। সে শুধু শ্রেষ্ঠ চেয়ারম্যান হন নাই তিনি এই উপজেলার আপামর মানুষের কাছে আস্থা অর্জন করেছে। তিনি সাধারণ মানুষের কাছে অত্যান্ত প্রিয় একজন মানুষ। তার মত আদর্শবান মানুষ সমাজের সব জায়গাতে থাকলে দেশটা সোনার দেশে রুপান্তরিত হতে সময় লাগবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD