• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ খাস কালেকশনের নামে অতিরিক্ত টাকা আদায়, ক্ষোভে ফুঁসছেন বাদাঘাটের ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন

দৌলতপুরে পারিবারিক দ্বন্দ্বে কৃষকের ফসল কেটে বিনষ্ঠ।

Muntu Rahman / ১২৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মোঃ সাজেদুল ফরাজি –

পারিবারিক দ্বন্দ্বের কারণে কৃষকের কষ্টে ফলানো ফসল কেটে বিনষ্ঠ করেছেন দুর্বৃত্তরা। প্রায় তিন বিঘা তামাক ও দুই বিঘা মত ভুট্টা কেটে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছেন বলে জানিয়েছেন ক্ষতি গ্রস্থ কৃষক মোঃ ঝন্টু জোয়ারদার। ঘটনাটি গত ২৪ ই জানুয়ারি দিবাগত রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামে ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগী চাষী মোঃ ঝন্টু জোয়ারদার, (পিতা মৃতঃ কুদ্দুস জোয়ারদার ) জানান , আমার বড় ভাই মোঃ শহীদ জোয়ারদারের সাথে দীর্ঘ দিন ধরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছিল এর আগে ও আমার চাষকৃত জমির ধান পাট কেটে দিয়েছিলেন। সেচ পাম্পের পানির পাইপ ও বৈদ্যুতিক মিটার ভেঙ্গে দিয়েছিল। পরবর্তীতে আবার দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল যে আবার কোন ফসল চাষ করলে কেটে দিব। আজ আমার তামাক ও ভুট্টার ফসল কেটে দিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত মোঃ শহীদ জোয়ারদারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান জমি আমার ফসল কেটেছে অভিযোগ আমার। আমি আমার জমি দখলের উদ্দেশ্যে ফসল কেটেছি। ফসল কাটার বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন দ্বন্দ থাকতেই পারে কিন্তু এতো কষ্ট করে ফলানো ফসল কেটে দেওয়া ঠিক নয়। এই অপরাধের কঠোর বিচার হওয়া উচিৎ। উক্ত বিষয়ে ভুক্তভোগী চাষী মোঃ ঝন্টু জোয়ারদার আরো জানান আমি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান কে বিষয়টি জানিয়েছি তাদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD