• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

দৌলতপুরে নানা আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

Zakir Hossain Mithun / ৫৭৬ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

দৌলতপুরে নানা আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা জাতীয় পার্টি র আয়োজনে রবিবার বিকালে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবস উপলক্ষে আল্লারদর্গা বাজারে জাতীয় পার্টির, পাটি অফিস চত্বরে আলোচনা সভা ও সভা শেষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ।

জেলা জাতীয় সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবু হানিফ এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক সাবেক খাদ্য প্রতিমন্ত্রীর কোরবান আলীর ছেলে শাহরিয়ার জামিল জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আল মামুন পিয়ার , দৌলতপুর উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, আতাউল গনি, চিল মারি ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম , দৌলতপুর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নূরুন নবী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহজাদা, মহাবুল ইসলাম সহ আর উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মী বৃন্দ।

 

শাহরিয়ার জামিল জুয়েল বলেন, পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ আজকের এই দিনে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন , আজ দেখতে দেখতে ৩৭ বছর পার হয়ে গেল । কালের মহা নায়ক গ্রাম বাংলার উন্নয়নের রূপকার পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টি গৌরব ঐতিহ্য সংগ্রাম প্রতিঘাত প্রতিবাদ এর মধ্য দিয়ে এর মধ্যে ৩৬ বছর অতিবাহিত করে ৩৭ এ পদার্পণ করল । ইংরেজি নতুন বছরে তৃণমূল পল্লী বন্ধু সৈনিকদের উদার্থ আহ্বান জাতীয় পার্টি সব বিভেদ ভুলে নতুন উদ্যমে পল্লী মাতার পৃষ্ঠপোষকতায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ জন বন্ধু জি এম কাদেরের বলিষ্ঠ নেতৃত্বে পার্টি এগিয়ে যাবে ইনশাল্লাহ । জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী তে জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD