• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

দৌলতপুরে দুই ইউপি সদস্যের চোরের উপর বাটপারি করার অভিযোগ।

Muntu Rahman / ৫৫২ Time View
Update : রবিবার, ২৫ জুন, ২০২৩

দৌলতপুরে দুই ইউপি সদস্যের চোরের উপর বাটপারি করার অভিযোগ।

দৌলতপুর প্রতিনিধি ঃ

কুষ্টিয়া  জেলার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মোঃ সাজাহান মেম্বার (সাবেক) এলাকার ছাগল চুরির সাথে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি ছাগল চুরি করে সেটা বিক্রয় করতেন পিয়ারপুর ইউনিয়নের পুড়াসলুয়া গ্রামের আরিফ মোল্লার কাছে। দীর্ঘ সময় তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে এলাকা প্রচুর ছাগল চুরি করে পাচার করতে সক্ষম হয়েছে। বিষয়টি আস্তে আস্তে এলাকায় জানাজানি হলে আরিফ মোল্লা চুরিকৃত ছাগল পাশের থানা মিরপুর বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা হলে ভুক্তভোগীরা তাদের ছাগল দেখে চিনতে পারে এবং উক্ত থানার চিথলিয়া ইউনিয়নের মহিষাখুলা মাঠের ভিতরে আটক করে চিথলিয়া ইউনিয়নের মোঃ মালেক মেম্বারের মাধ্যমে। আটককৃত ছাগল চিথলিয়া ইউনিয়নের মোঃ মালেক মেম্বার, পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মহিলা মেম্বার মোছাঃ বিউটি খাতুনের স্বামী মোঃ রেজত ঘটনা স্থলে উপস্থিত হয়ে চোর সহ তিন টা ছাগল আঠারো হাজার টাকা নগদ, ও একটি সাইকেল উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামাল মোঃ মালেক মেম্বার ও রেজো নিজ দায়িত্বে রেখে ভুক্তভোগী বা থানায় জমা না দিয়ে নিজেরাই আত্বসাত করে দিয়ে চোর ছেড়ে দেন। এবং বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় নেতা-কর্মীদের সহযোগিতায়। এলাকাবাসী হতাশা প্রকাশ করে বলেন, যাদের উপর আমরা ভরসা করবো তারাই যদি ছাগল চুরির সাথে সম্পৃক্ত থাকে তাহলে বিচার চাইবো কার কাছে। তাদের এই কাজের চোর চুরি করার উৎসাহ প্রদান করেছে বলে মনে করেন স্থানীয়রা।এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দৌলতপুর উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বিশেষ ভাবে অনুরোধ বিষয়টি আমলে নিয়ে সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করার জন্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD