• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১

দুর্গাপুরে মাদক বিক্রেতার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Muntu Rahman / ২০৬ Time View
Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুরি গ্রামে মাদক ব্যবাসয়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের অত্যাচার, যুব সমাজকে মাদক থেকে মুক্তির দাবিতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২০এপ্রিল)বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ প্রধান সড়কের পাশে ব্যানার হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।
মাদক ব্যবসায়ীরা হলো শুকনাকুরি এলাকার মৃত সুরুজ আলী মো. রতন মিয়া,মৃত তোতা মিয়ার দুই পুত্র সাগর মিয়া,সোহাগ মিয়া তার স্ত্রী মিনা আক্তার, মৃত লাল মিয়ার পুত্র সোহেল মিয়া,মৃত মিরাজ আলীর পুত্র রাব্বি মিয়া ও, কাছম আলীর পুত্র সালাম মিয়া, মৃত তোতা মিয়ার স্ত্রী নূর জাহান।
মানববন্ধনে বেলাল হোসাইন ক্ষোভ প্রকাশ বলেন, শুকনাকুরি এলাকায় গত কয়েক বছর যাবত গাঁজা ফেনসিডিল ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক সেবন ও ব্যবসার আস্তানা গড়ে উঠেছে। প্রকাশ্যে অগোচরে প্ররোচণা শিকার হয়ে এলাকার তরুণ যুবসমাজ দিনের পর দিন মাদকে আসক্ত হচ্ছে। এর প্রতিবাদ করলে আবার মাদক ব্যবসায়ীরা সাধারণ মানুষকে হামলা ও লাঞ্ছিত করে।
স্থানীয় বাসিন্দা আলাল উদ্দিন বলেন,শুকনাকুরি এলাকার মাদক ব্যবসা কোনরকম বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে উঠতি বয়সী ছেলেরা মাদক ব্যবসা জড়িয়ে পড়ছে মাদকে আসক্ত হয়ে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। প্রশাসনের নজরদারি হস্তক্ষেপ না হলে এই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদকের আস্তানা আরও গড়ে উঠবে। সম্প্রতি রাস্তাঘাটে ছিনতাই বেড়েছে মাদকাসক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারলে এলাকায় ইভটিজিং,চুরি, অত্যাচার ছিনতাই বেড়ে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে।
স্থানীয় ইমাম মাওলানা আবু ইউসুফ বলেন, প্রকাশ্যে মাদক মাদক সেবন ও ব্যবসা হচ্ছে স্থানীয় এলাকার মানুষ প্রতিবাদ করলে নিরীহ সাধারণ মানুষের বিভিন্নভাবে মাদক ব্যবসায়ীরা লাঞ্চিত অপমাণিত করে কৌশলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেও পিছপা হয় না। শুকনাকুরি এলাকায় যাতে আগের মতো শান্তি-শৃঙ্খলা ফিরে আসে সাধারণ মানুষে যাতে মাদক ব্যবসায়ীদের হয়রানি থেকে মুক্তি পায় এবং মাদক মুক্ত একটি সমাজ গঠন হয় এজন্য তিনি জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেণ।

নূর আলম
০১৮৩১৪৬০৪৪৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD