• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

তাহিরপুরে ৫ মাস ধরে ভারসাম্যহীন শিশু নিখোঁজ

Montu Rahman / ২৩৮ Time View
Update : শনিবার, ২ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরে মানুষিক ভারসাম্যহীন এক শিশু প্রায় ৫ মাস ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুর নাম নুরুল হাসান (১৩)। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামের মাও ইসলাম উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত নিখোজ শিশুর সন্ধান পায়নি তার পরিবার ।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৯ ফ্রেব্রয়ারী) নিখোঁজ শিশুর মা মাজেদা বেগম তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, গত ৫ মাস আগে শিশু নুরুল হাসান নিজ বাড়ি থেকে সকালে বের হয়ে নিখোঁজ হয়। সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে তার আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের সময় তার গায়ে সবুজ হলুদ রঙের পায়জামা-পাঞ্জাবি এবং মাথায় টুপি ছিল। তার গায়ের রং উজ্জ্বল এবং উচ্চতা প্রায় ৪ পিট।

শুক্রবার দুপুরে নিখোঁজ শিশুর মা মাজেদা বেগম জানান, প্রায় ৫ মাস আগে সকালে নিজ বাসা থেকে বের হয়ে সে আর বাড়িতে আসেনি। সে মানুষিক ভারসাম্যহীন। সে এর আগে আরো কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গেলেও তাকে আমরা খুঁজে পেয়েছি। কিন্তু এবার তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাচ্ছি না আমরা। যদি কোন হৃদয়বান ব্যাক্তি নিখোঁজ শিশু’র সন্ধান পান তাহলে নীচের নাম্বারে (০১৩০৭ – ৬২১৪৩৪) যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, গত বৃহস্পতিবার এ বিষয়ে জিডি এন্ট্রির একটি অনলাইন অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রতিটি থানায় নিখোঁজ শিশুর ছবি সহ বেতার বার্তা পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD