• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

তাহিরপুরে বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষিত হলেন রিয়াজ উদ্দিন খন্দকার

Muntu Rahman / ২২৯ Time View
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ উদ্দিন খন্দকার লিটন কে বৈধ প্রার্থী ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট। তার মনোনয়নপত্র উচ্চ আদালত বৈধ ঘোষণা দেয়ায় ঐ পদে বর্তমানে ৪ জন প্রার্থীর লড়াই হচ্ছে।

জানা যায়,দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলায় ২১ এপ্রিল ছিল মনোনয়ন জমাদানের শেষ তারিখ। আবেদন দাখিলে ইন্টারনেটে ধীরগতি থাকায় রিয়াজ উদ্দিন খন্দকার লিটন তার যাবতীয় কাগজপত্রাদি শতভাগ দাখিল করতে পারেননি। এ বিষয়টি তিনি জেলা নির্বাচন অফিসারকে জানালে, আবেদন শতভাগ সম্পন্ন না হওয়ায় আবেদনের হার্ডকপি গ্রহণ করা সম্ভব নয় বলে তাকে অবগত করে নির্বাচন কমিশন। এমতাবস্থায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন (বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান) গত মঙ্গলবার (২৩ এপ্রিল) উচ্চ আদালতের আশ্রয় নিয়ে ৪৬০১/২০২৪ নং রিট পিটিশন দায়ের করলে বিজ্ঞ বিচারপতি নাইমা হায়দার ও বিজ্ঞ বিচারপতি কাজী জিনাত হক এর নেতৃত্বাধীন মহামান্য হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চ,তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।

বুধবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় উচ্চ আদালতের আদেশের জাভেদা নকলের কপি ম্যাসেঞ্জার সহকারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়,রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর কার্যালয় ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেন বৈধ ঘোষিত প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন। এ সময় সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আল হেলালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন বলেন,আমার কোন ব্যক্তিগত ত্রæটি নয় ইন্টারনেটে ধীরগতির কারণে যে সামান্য ত্রæটি হয়েছে তাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একতরফাভাবে আমাকে প্রার্থী হিসেবে গণ্য করা থেকে বিরত থাকে। ফলে পরিস্থিতির কারণে আমি বাধ্য হয়ে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব,প্রধান নির্বাচন কমিশনার,জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন-২০২৪ইংসহ ৫ জনকে পক্ষভূক্ত করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। বিজ্ঞ উচ্চ আদালতে আমি ন্যায় বিচার পেয়েছি। তিনি নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতার ব্যাপারে সকলের ন্যায়সঙ্গত সহযোগীতা কামনা করেছেন।

সুর্প্রীমকোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মিন্টু কুমার মন্ডল বলেন, মহামান্য হাইকোর্ট তাকে একজন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে রিয়াজ উদ্দিন খন্দকার লিটন এর আইনগত কোন বাধা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD