• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

তাহিরপুরে কুকুরের কামড়ে ৭ শিশুসহ ২৬ জন আহত হয়েছে। এর মধ্যে ২জন গুরুতর আহত অবস্থায়

Muntu Rahman / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও শাহগঞ্জ এলাকায় একটি কুকুর আক্রমণ করে। আক্রমণকারী কুকুরটি মধ্য তাহিরপুর গ্রামের সনুকুল দাসের ছেলে শ্রীবাসের পালিত কুকুর। পরে দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামে স্থানীয়রা কুকুরটিকে হত্যা করে।

স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার নারী ও শিশুসহ প্রায় ২৬জন কুকুরের আক্রমণের শিকার হয়েছে। তাদের মধ্যে কুকুরের কামড়ে আহত হয়ে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরের কামড়ে আহতদের কারো হাত, পা ও মুখ ক্ষত হয়েছে। আহতরা হলেন, মধ্য তাহিরপুর গ্রামের স্বর্গজিৎ (৫), তাওহীদ (৩) তৌফিক মিয়া (৪০), তাহি (১২), তাজ মাহমুদ (৩২), ফয়সাল মিয়া (৪৫), ভাটি তাহিরপুর গ্রামের পরাভেজ মিয়া ( ১২) রফিক নুর (১৮), তাসিন (৮) চিরশ্রী (৪)আজিমা বেগম (৬০), রতনশ্রী গ্রামের আয়ান মিয়া (৬), তাজ মাহমুদ (৩২), দক্ষিন শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের আশ্বাদ নুর (৬০), সনীল দাস (৬৫), টিটন (৪০)। তাদের মধ্যে গুরুতর আহত মধ্য তাহিরপুর গ্রামের স্বর্গজিৎ (৫) ও ফয়সাল আহমদ (৪৫) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, কুকুরের কামড়ে আহতদের আমরা প্রাথমিক চিকিৎসা ও রেবিক্স ভাইরাসের ইমিউনি গ্লোবিলিন ও রেবিক্স ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। দুইজন গুরুতর আহত হওয়ায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD