• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Muntu Rahman / ৩১৮ Time View
Update : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার

সরকার দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণ-গ্রেফতার, হামলা, গুম, খুন পৃলিশ হেফাজতে শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাঙচুর, আত্মীয়স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, সাফল্য ও সংগ্রামের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠ বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকা হতে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলম,সদর থানা ছাত্রদলের ১ম সদস্য শাহ রাহুল, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছাদিকুর রহমান চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজগর আলী, জেলা ছাত্রদল নেতা নাঈম,মহিম,নিশান,হৃত্বীক,আইমান,রাব্বি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন এই ফ্যাসিষ্ট অবৈধ সরকার আবারো ২০১৮সালের মতো ভোটার বিহীন এক তরফা নির্বাচন করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। তারা আগামী ৭ জানুয়ারীর নির্বাচনকে সাধারন জনগন বর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD