• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আশা’র মতবিনিময়সভা অনুষ্ঠিত

Montu Rahman / ২৬২ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে অগ্রগতি সম্বপর্কে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫মে বুধবার সকাল ১০টায় রাজবাড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মসূচির মনিটর আব্দুল লতিফের সভাপতিত্বে ও শিক্ষা কর্মসূচির সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা নাচোল অঞ্চলের এসআরএম মোঃ আশরাউল হক। এসময় আশা শিক্ষা কর্মসূচি সম্পর্কে ধারনা উপস্থাপণ করেন, শিক্ষা অফিসার মুহাম্মদ ফেরদাউস, শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে ফিডব্যাক উপস্থাপণ করেন রাজবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান, রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইব্রাহীম মিঞা, সহকারি শিক্ষক ফাতেমা খাতুন ও আনারুল ইসলাম, রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নাচোল ইউপির ৪নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম ও অভিভাবক সদস্য রবিউল ইসলাম প্রমুখ। মতবিনিময়কালে শিক্ষার্থীদের অতিরিক্ত শিক্ষা সহায়তা ও মনোযোগী করে গড়ে তোলার জন্য বেসরকারী সংস্থা আশা যে কর্মসূচি গ্রহণ করেছে সেজন্য উপস্থিত অভিভবকগণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD