• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

গাজীপুরের পূবাইলে দুর্ধর্ষ ডাকাতি স্বর্নালংকারসহ নগদ অর্থ লুট

Muntu Rahman / ২০৮ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সুরুজ্জামান রাসেল

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইলের ৪১ নং ওয়ার্ডের সুটিংস্পট খ্যাত ভাদুনে আরমান সরকারে বাড়িতে ২৭ এপ্রিল শনিবার দিবাগত রাত ২টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এসময় ডাকাতেরা এলইডি টিভি ২টা,স্বর্ণালঙ্কার ৭ ভরি,নগদ ৫০ হাজার টাকা, ২টা এন্ড্রয়েড মোবাইল,চার্জার ফ্যান ১টা, ভোটার আইডি,ব্যাংকের কাগজপত্র ও কাপড়চোপড়সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে গেলে স্কুল শিক্ষিকা পাপিয়া ও তার কলেজ পড়ুয়া ছেলে এস এম রাজিন সরকার রিহান জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির জানালার গ্রীল কেটে ডাকাতের সংঘবদ্ধ দলের ৪ জন ঘরে প্রবেশ করে। পিস্তল ও দেশীয় অস্ত্র মাথায় ঠেকিয়ে বাড়িতে থাকা ছোট্ট মেয়ে ৭ বছরের আলফিন ,কলেজ পড়ুয়া ছেলে এস এম রাজিন(১৭) রিহানকে মাথায় পিস্তল ঠেকিয়ে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে ও মা বাবার ঘরে তাদের সামনে ফেলে দিয়ে বলে আলমারির চাবি দাও। পরে মা পাপিয়াকে মাথায় পিস্তল ঠেকিয়ে চাবি দিতে বলে। ছেলের রক্ত দেখে মা স্থানীয় স্কুলের শিক্ষিকা পাপিয়া সুলতানা গলার স্বর্ণের চেইন সহ পরিবারের জীবন ভিক্ষার বিনিময়ে আলমারির চাবি ডাকাতদের হাতে তুলে দেন।এসময় সবাইকে হাত-পা বেঁধে দুটি শুয়ার রুমে রেখে দেয় ডাকাতেরা। পাপিয়া জানান ঘরের ভিতরে ৪ জন প্রবেশ করে বাইরে থাকা অনুমানিক ৪-৫ জনকে মালামাল হস্তান্তর করে।

ভোর ৩ টার পরে ডাকাতেরা চলে যাওয়ার সময় বলে যায় বাড়ির বাইরে আমাদের ৫-৬ জন পিস্তল হাতে পাহারায় আছে।২০ মিনিটের আগে বাইরে বের হওয়ার চেষ্টা করলে গুলি করে দিবে।ডাকাতদের চলে যাওয়ার ২০ মিনিট পর সবার বাঁধন খুলে দিলে প্রতিবেশীদের জানালে পুলিশ খবর দেই।পূবাইল থানার ওসি কামারুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD