• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
মরদেহ দ্রুত দেশে ফেরত, দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে নিহত প্রবাসী আলমগীরের পরিবারের আকুতি, নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার তাহিরপুরে মাদকবিরোধী আন্দোলনে নতুন উদ্যোগ, সভাপতি সাজ্জাদ সম্পাদক কাউছার ভেড়ামারার আলোচিত জিকে রেস্ট হাউজ সংলগ্ন কোল নামে খ্যাত জলাশয়ের ইজারা বাতিলের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে বিশ্বকাপ ফুটবলের তুমুল উন্মাদনা: পতাকা ও জার্সি বিক্রির ধুম! মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ ক্ষমা চাইলেন ছেলে

কবি মোঃ রহমত আলী,র তিনটি কবিতা

Muntu Rahman / ৩৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

 

১- মুচকি হাসি

ব্যথার ভাগে ভাগিদার কে,
কথায় কথায় খবর খোঁজে।
চোখের ভাষা বুঝেনা যে সে,
দুঃখের সন্ধানে মুচকি হাসে।

ব্যথা গুলো গোপন থাক,
মুখে হাসি প্রকাশ পাক,
কষ্ট দেখে, দেখে না সে যে,
স্বার্থ ছাড়া কাছে কে সে ?

ব্যথার কথায় সুযোগ খোঁজে,
আপন পর সবাই বোঝে,
তবুও মজা যে যে দেখে,
সময়ের সাক্ষ্য প্রমাণ আছে

২- আদব

তাদের থেকে যারা ভালো
যাদের থেকে জানা হলো
আমার চেয়ে তুমি ভালো
তোমার চেয়ে উনি বড়ো।

রাগের শেষে আদর করো
গুছিয়ে কথা বুঝিয়ে বলো
আদব মতো কায়দা জানো
মানুষের মধ্যে মানুষ ধরো।

আমার আমার ছেড়ে চলো
বিবেক জ্ঞানের বিচার ভালো
আবেগ তোমার সামলে রাখো
তাদের জন্য কিছু তো করো।

যাদের কাছে তারা আলো
তাদের কাছে যারা কালো
তোমার সাথে যিনি ভালো
আমার সাথে তিনি আরো।

৩- কায়দা

কথার তালে তাল,
জ্বলন্ত আগুনে তুফান,
ফুলের দুশমন,কাননে লালন।

খুব নামি তো বটেই,
উপকারী ও নন,
স্বার্থ ফুরালেই দৌড়ান।

কলস দেখলেই পিয়াস জাগে,
এক পয়সা-ও লাগেনা,
দশ কাপ চা খেতে।

দেখি-দেখি করে সব দেখে,
নিজের সুবিধা ছাড়া,
কিছুই আর দেখে না-রে।

মুখে-মুখে কথা খুব দামী,
বাহ্ মধু-মধু বদনামী,
বেকায়দায় সুর তরফদারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD