• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

কবিতা -” ভ্রষ্ট মানবতা “

Muntu Rahman / ৩০৮ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

কবি-মোঃআব্দুল হামিদ

যে লাগাম গলায় বেঁধে চলেছি জীবনের বাঁকে
সুনিপুণ তুলির আঁচড় বেদনার কষ্ট আঁকে,
আমরা সবাই দিকভ্রান্ত পথভ্রষ্টের দল
গতি হারিয়ে প্রগতির দিকে ছুটছি কেবল।

বড়বড় ডিগ্রিতে আজ তাই আছে বেশ কিছু
এসব নিয়ে ছোটাছুটি শুধু সুনাম খ্যতির পিছু,
মানবতার জন্য কাজ ও পড়া আছে যার মনে
ইতিহাসই বাতলে দেবে নাম তার জন বিজনে।

নীতির ভেতর বিচ্যুতি তাই থাকতে পারে অনেক
হুটকরে কি বলতে পারি চিন্তা করি ক্ষনেক,
খ্যাতির তরে কবর দিলাম সত্য মানবতা আজ
মানবের তরে মানবতার মুখে এঁটে দিলাম লাজ।

শত নীতির হাজার মতে থাকতে পারে দ্বন্দ্ব
মানবতাই করতে পারে আজ মতবিভেদ বন্ধ,
হৃদয় আমার যেন অনাথ প্রফুল্লতায় কাতর
থমকেছে মানবতা আজ সে বোধ হয় পাথর।

পরাজিত বুকে কান পাতলেই শোনা যায় শব্দ
ভ্রান্ত মানবতার কান্নার আওয়াজে পৃথিবী স্তব্ধ,
নিবিড় বেদনাকুঞ্জে ভাসমান নিষ্ঠুর প্রেমে
ভীতসন্ত্রস্ত ভালোবাসা বাঁধা মানবতার ফ্রেমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD