• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
“সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক নওগাঁর বদলগাছীতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উপজেলা শিক্ষা অফিসার আহসান আরার বিদায় অনুষ্ঠান ও যোগাসন শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন

Muntu Rahman / ৩২২ Time View
Update : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব  প্রতিনিধি –

ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর ছাত্রী ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার আহসান আরার চাকুরির অবসর জনিত বিদায় অনুষ্ঠান ও যোগাসন শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন আজ সকালে যোগের ক্লাস শেষে উপজেলা অডিটোরিয়াম এ ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক ডাঃ কামরুল ইসলাম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত লুৎফর রহমান, মাহবুব আলম খান, আকতার হোসেন, জহিরুল ইসলাম, আব্দুল মান্নান, শরিফুল ইসলাম মাস্টারসহ ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর ছাত্র ছাত্রীবৃন্দ।

স্মৃতি চারণ করেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত লুৎফর রহমান, মাহবুব আলম খান, আকতার হোসেন এবং ডাঃ কামরুল ইসলাম মনা।

বিদায়ী যোগী মেডাম আহসান আরা স্বাস্থ্য সুরক্ষায় এবং এককালীন ও পরকালীন জীবনের উপর দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন এবং যোগাসন শিক্ষা বইয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।

ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, যোগ বিদ্যার মাধ্যমে দেহ এবং মনের শুদ্ধি হয়। যোগ হলো এক জীবন দর্শন, যোগ হলো এক জীবন পদ্ধতি, যোগ হলো ব্যাধিমুক্ত জীবনের সংকল্পনা।যোগ শুধুমাত্র এক বিকল্প চিকিৎসা পদ্ধতি ই নয়, বরং যোগের প্রয়োগ পরিণামের ওপর আধারিত এক প্রমাণ যা ব্যাধিকে নির্মূল করে। শুধু শরীরেরই নয় সমস্ত মানসিক রোগের ও চিকিৎসা শাস্ত্র।
যেখানে মেডিকেল সায়েন্স ফেল সেখানে যোগই একমাত্র ভরসা।
যে শরীরটাকে ভর করেই আমরা বেঁচে থাকি। আবার সেই শরীরের প্রতিই আমরা সবচেয়ে বেশী অবিচার করি। শরীর ঠিক না থাকলে পৃথিবীর সব উপকরণ যেমন কাজে লাগেনা। শারীরিক সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত, কিন্তু ততদিন পর্যন্ত আমরা এই কথার মর্ম উপলব্ধি করিনা। যতদিন নিজে অসুস্থ না হই। পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোন প্রাণী প্রাকৃতিক রীতিনীতি লংঘন করে না। সে কারণে তাদের ডাক্তারের কাছে যাওয়ার ও প্রয়োজন হয় না।
আপনার সারাজীবনের কষ্টার্জিত অর্থ চিকিৎসার পেছনে ব্যয় করে নিঃস্ব অবস্থায় চিরবিদায় না চাইলে লাইফস্টাইল, খাদ্যাভাস পরিবর্তন করুন এবং যোগ করুন। খাদ্যাভাস, লাইফ স্টাইল ও প্রাণায়াম যোগের মাধ্যমে আপনি ও আপনার পারিবার সারা জীবন ওষুধ ছাড়াই সম্পূর্ণ সুস্থ ভাবে জীবন যাপন করতে যোগাসন শিক্ষা বইটা সবার উপকারে আসবে বলে আমার বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD