• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন এনসিপির মুখপাত্র সজীব ভূঁইয়ার পরিবারের সদস্য ও তার নিজ ব্যাংক হিসেবের তথ্য প্রকাশ ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি জনকল্যাণে সমন্বিত পদক্ষেপের প্রত্যয় ব্যক্ত বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সার্কিট হাউজ পাড়ার গরীবের বন্ধু বাবলু মোড়ল কোটি টাকা চাঁদা দাবিতে অপহরণ ৩ দিনে উদ্ধার হয়নি জাহাঙ্গীর জেলা মডেল প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন গৃহবধূর ওপর হত্যাচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা যশোরে চিহ্নিত মাদক কারবারী শিলি বেগম আটক, ১৮ মামলা

“আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ”-সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাশী সেলিম

Muntu Rahman / ৩৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

“আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ”-সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাশী সেলিম

সুনামগঞ্জ প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমেদ বলেন-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাত তথা ১৯৭১ সালের পাকিস্তানের পরাজিত শক্তির দোষররা ষড়যন্ত্র করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।একটি রাষ্ট্র কিভাবে এত স্বল্প সময়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে তা করে দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। বিশ্বের দরবারে তিনি ইতিহাস রচনা করেছেন।

বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সুনামগঞ্জের মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত বিএনপি-জামাতের অপশক্তি, সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনান্যদের মাঝে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD