• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

জমে উঠতে শুরু করেছে ঈশ্বরদীর লিচু বাজার

Muntu Rahman / ৪৬৮ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪

মোঃ খায়রুল বাশার (মিঠু)

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

উত্তরবঙ্গের লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদী লিচু বাজার গুলোতে এবার লাল টস টসে লিচুতে রঙিন হতে শুরু করেছে। আজ ২০শে মে (সোমবার) জয়নগর শিমুলতলা সহ আওতাপাড়া লিচু বাজারে ভোর থেকেই বেড়েছে ক্রেতা-বিক্রেতা, আড়দার ফড়িয়াদের আনাগোনা। বেলা গড়াতেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে ঈশ্বরদী লিচু।

ঈশ্বরদী জয়নগর শিমুলতলা লিচু বাজারে দর্শনা থেকে আগত লিচু ফরিয়া মোতালেব জানান, প্রতি বছরের ন্যায় তিনিও এবার শিমুলতলা লিচু বাজারে লিচু ক্রয় করছেন, দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট থাকলেও তিনি মনে করেন, বাজারের লিচুর আমদানি বাড়লে, দাম কমে আসবে।
লিচু আড়তদার রহমান মাসুদ ও শাহজাহান আলী জানান, বাজার দেশি লিচু (আটি লিচু) আমদানি বাড়ছে প্রথম দিকে লিচুর আমদানি কম হওয়ার দাম বেশি ছিল এখন লিচুর আমদানি বাড়ায় দাম কিছুটা কম।
তিনি আরো জানান, দেশি লিচুর পাশাপাশি বোম্বাই জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে এতে দু-একদিনের মধ্যেই লিচু বাজার পরিপূর্ণভাবে জমে উঠবে। লিচু চাষী জালাল উদ্দিন জানান,একটি বড় লিচু বাগান আছে তার যেখানে ৫ টি দেশি লিচু গাছ ও ২০ টি বোম্বাই জাতের লিচু গাছ আছে। আজকে বাজারে তিনি দেশি লিচু নিয়ে আসলেও লিচুুরর মান ভালো ছিল না। তিনি বলেন, অতিমাত্রায় তাপ এবং অনাবৃষ্টির কারণে লিচুর ফলন বাড়েনি। লিচুগুটি অবস্থায় অনেক লিচু ঝরে যায়, এতে ফলন কমে আসছে।
লিচু ব্যবসায়ী রিয়াজুল ইসলাম (জুয়েল) বলেন,প্রতিবারের মতো তিনি কয়েকটি লিচু বাগনান ক্রয় করেছেন তবে শুরুতে গাছে মুকুল বেশি থাকলেও সময় মতো বৃষ্টি না হওয়া এবং অতিমাত্রায় তাপদাহের কারণে লিচুর মুকুল ও গুটি ঝরে যায়। প্রয়োজনের চেয়েও গাছে বেশি সেচ ও পরিচর্যা দিয়ে লিচু বড় করেছেন। এখন বাজারে আনতে শুরু করেছেন বর্তমানে যে দাম চলছে তাতে তিনি সন্তুষ্ট, তবে এর চেয়ে দাম নিচে নেমে গেলে লোকসান হবে বলে জানান।
ক্ষতির কারণ হিসেবে তিনি জানান, লিচু পরিচর্যা সার বিষ কীটনাশক পরিবহন দাম বৃদ্ধি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে। বোম্বাই জাতের লিচু ৩০০০ টাকার উপরে বিক্রি করলে লাভবান হবেন হবেন। তিনি আশা করেন বাজার এ অবস্থায় থাকলে আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই তিনি লিচু বিক্রি করে শেষ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD