• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত

Muntu Rahman / ২৪৮ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

মোঃ নূরুন্নবী পাবনা প্রতিনিধি:

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে ২০২৪ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ মে) মাদ্রাসার আছির উদ্দিন সরদার মিলনায়তনে কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন এর সভাপতিত্বে ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ফয়সাল হোসেন এর সঞ্চালনায় সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা টিচার্স ট্রেনিং কর্ডিনেটর সাইফুজ্জামান, ইসলামী ব্যাংক পাবনা শাখার ম্যানেজার ( অপারেশন) আব্দুল আউয়াল, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আরবি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি আব্দুল্লাহ আরিফ ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আলহাজ্ব আবুল কাশেম,অধ্যাপক আব্দুল মমিন, এসএ টিভির পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম দৈনিক স্বদেশ প্রতিদিনের পাবনা প্রতিনিধি রফিকুল আলম রঞ্জু, পাবনা ভয়েস ২৪ এর সম্পাদক সাংবাদিক নুরুন্নবী, সাংবাদিক অপূর্ব আতিক খান।
প্রধান অতিথি এবিএম ফজলুর রহমান বলেন, দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া একটি বুদ্ধিদীপ্ত কাজ,এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো মনোযোগী হবে আগামীতে পরীক্ষায় আরো ভালো ফলাফল নিশ্চিত করবে। তিনি আরো বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের চরিত্র আমল আখলাক,নীতি-নৈতিকতা, ন্যায়পরায়ণ হয়ে গড়ে উঠতে হবে। অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্যিকারের দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
সবশেষে ২০২৪ সালের দাখিল পরীক্ষায় কৃতি ছাত্রদের মাঝে অতিথিবৃন্দ ক্রেস্ট প্রদান করেন।

পাবনা প্রতিনিধি
১৮/০৫/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD