• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক

নড়াইল থেকে শিক্ষাসফরে জাপান যাচ্ছে মাধ্যমিকের ৬ ছাত্রী

Montu Rahman / ২৬২ Time View
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি

নড়াইল থেকে:

নড়াইল থেকে শিক্ষাসফরে জাপান যাচ্ছে মাধ্যমিকের ৬ ছাত্রী শিক্ষাসফরে জাপানে যাওয়ার সুযোগ পেয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রামের এমদাদ-হন্জু আদর্শ বালিকা বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান বৃহস্পতিবার (৯ মে) বিকেলে তারা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্য রওনা দেবে। আগামী ১৭ মে পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে।
সুযোগপ্রাপ্ত ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা হলো-দশম শ্রেণির সৈয়দ রাইসা, মুসলিমা জাহান তুলি, নবম শ্রেণির সৈয়দা আতিফা রহমান, রুকাইয়া শেখ জেরিন, সৈয়দা তাসনিয়া খানম এবং অষ্টম শ্রেণির মোসা. সিনথিয়া। সফরকালে শিক্ষার্থীদের সঙ্গে থাকবেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক ও শিক্ষিকা মৌসুমি খানম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সভাপতি ড. সৈয়দ এমদাদুল হকের জাপানি বন্ধু মি. রিউসুকে হন্জু এ শিক্ষাসফরের আয়োজন করেছেন। তিনি সমস্ত ব্যয়ভার বহন করবেন। প্রত্যন্ত অঞ্চল থেকে জাপানে যাওয়া এসব শিক্ষার্থী সেদেশের টোকিও বিশ্ববিদ্যালয় ও কিয়েটা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবে।
এদিকে জেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে জাপানে যাওয়ার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা।
সৈয়দ রাইসা ও আতিফা রহমান জানায়, সূর্যোদয়ের দেশ জাপানে যাওয়ার সুযোগ পেয়ে তারা অত্যন্ত খুশি। বইয়ের পাতায় জাপান সম্পর্কে অনেক পড়েছে। এবার বাস্তবে সেখানে গিয়ে অভিজ্ঞতা অর্জন করবে এবং তা অন্য শিক্ষার্থীদের মাঝে শেয়ার করবে।
বিদ্যালয়ের সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক ঢাকা পোস্টকে জানান, ব্যক্তি উদ্যোগে তিনি ২০১৫ সালে এই বিদ্যালয়টির কার্যক্রম শুরু করেন। তার জাপানি বন্ধু মি. রিউসুকের অর্থায়নেই চলে বিদ্যালয়টি। এবার সেই বন্ধুর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাপানে শিক্ষাসফরের আয়োজন করা হয়েছে। এই শিক্ষাসফরের মধ্যদিয়ে জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের বন্ধন আরও বেশি দৃঢ় হবে। দুই দেশের সংস্কৃতির বিনিময় হবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD