• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন।

তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

Muntu Rahman / ২৩২ Time View
Update : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।

আজ বুধবার ভোররাতে উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়নের ডালারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সায়েদ মিয়ার বাড়ির উত্তরে যাদুকাটা নদীর বালু চড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৭৫ এমএল পরিমাণে ভারতীয় এসি ব্ল্যাক জাতীয় ৭৫ বোতল মদ উদ্ধার করেছে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ সূত্রে জানাযায়, বুধবার ভোর রাতে উপজেলার লাউড়েরগড় সীমান্তের শাহ আরেফিন এলাকা দিয়ে লাউড়েরগড় গ্রামের বিজিবির সোর্স পরিচয়ধারী বাইজিদ মিয়া, জসিম মিয়া ও নুরু মিয়ার ভারত থেকে চোরাই পথে একটি মদের চালান বাংলাদেশ নিয়ে এসে পার্শ্ববর্তী বিশ্বম্ভতরপুর উপজেলার মিয়ারচড় এলাকায় নিয়ে যাচ্ছে। এমন সংবাদেরদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলামের নেতৃত্বে এএসআই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় একদল পুলিশ অভিযান চালিয়ে ডালারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সায়েদ মিয়ার বাড়ির উত্তরে যাদুকাটা নদীর বালু চড় থেকে দুটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৭৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় পুলিশ উপস্তিতি টের পেয়ে মাদক কারবারিরা যাদুকাটা নদীর বুল চড়ে দুটি বস্তা ভর্তি মদের বোতল গুলো ফেলে রেখে পালিয়ে যায়।

এর সত্যতা নিশ্চিত করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD