• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

নওগাঁর মান্দায় কয়েলের আগুনে বাড়ি পুড়ে ছাঁই,

Montu Rahman / ২৯৯ Time View
Update : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় কয়েলের আগুনে বসতবাড়ি পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে। শুক্রবার (২৯ ফেব্রুয়ারী ) ভোর আনুমানিক ৬টার দিকে মান্দা উপজেলার নুরুল্যবাদ ইউনিয়নের করাতীপাড়া গ্রামে মোহাম্মদ আলীর ছেলে আকরাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৬টার দিকে আকরাম হোসেনের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের ঘটনায় ছয় পরিবারের অন্তত ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
ক্ষতিগ্রস্থ আকরাম হোসেন বলেন, আগুনে আমার পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় আমার পরিবারের ধান, চাল, টাকা-পয়সাসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।
এব্যাপারে নুরুল্যাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য স্থানীয়ভাবে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD