• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তাহিরপুরে কিশোরীকে অপহরণের অভিযোগ

Muntu Rahman / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। কিশোরীর বাবা ৪জনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অপহরনের শিকার কিশোরী উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

অভিযুক্তরা হল- পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের চাপাইতি গ্রামের ছাত্তার মিয়ার ছেলে মোজাহিদ মিয়া (২০) ও তার বাবা ছাত্তার মিয়া (৫০), তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের একরামুলের ছেলে রনি মিয়া (১৮), একই ইউনিয়নের লামাগাঁও গ্রামের শাহানুর মিয়ার ছেলে ছাব্বির মিয়া (১৯)।

জানাযায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামে ভিকটিমের বাবা সোহেল মিয়ার নিজ বাড়ি থেকে অপহরণের ঘটনা ঘটে।

কিশোরীর বাবার অভিযোগ, অভিযুক্ত মোজাহিদ, রনি ও ছাব্বির প্রায়শই মোটরসাইকেলে আমার বাড়ির পাশ দিয়ে ঘোরাফেরা করে। ঘটনার দিন শনিবার সন্ধ্যায় ইফতারের আগমুহূর্তে অভিযুক্তরা মোটরসাইকেল সহ আমার বসত ঘরের পিছনে অবস্থান করে। এসময় ইফতার করার জন্য কিশোরীকে ডাকাডাকি করে পায়নি তারা। তখন খোঁজ নিতে কিশোরীর মা ঘর থেকে বের হলে অভিযুক্ত মোজাহিদ, রনি ও ছাব্বিরকে মোটরসাইকেল করে কিশোরীকে নিয়ে যেতে দেখতে পায়। বিষয়টি চিৎকার চেঁচামেচিতে এলাকায় জানাজানি হয়। পরে বিষয়টি অভিযুক্ত মোজাহিদের বাবা ছাত্তার মিয়াকে জানালে ছাত্তার মিয়া কিশোরীকে ফিরিয়ে দেবেনা বলে তাদের উল্টো হুমকি দেয়।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, কিশোরী অপহরণের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD