• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

জামালগঞ্জে সরকারি রাস্তা দখল করে গৃহ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

Montu Rahman / ২৭৬ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারি রাস্তা (হালট) জোরপূর্বক দখল করে দোকান ও গৃহ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ২ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের মশালঘাট গ্রামে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী জানান, গত (২মার্চ) সকাল ১১টার দিকে মশালঘাট গ্রামের বদরুল হুদা (৫৫), আসাদ মিয়া (৫৫), রেজাউল (৪২), আসাদুল (৫০), পাবেল (৩০), রুনেল (২২) ও সাকির মিয়া (২০) জনসাধারণের চলাচলের একমাত্র সরকারি রাস্তা বন্ধ করে দোকান ও গৃহ নির্মাণ শুরু করেন। এতে এনার মিয়াসহ এলাকার লোকজন বাঁধা নিষেধ করলে গালমন্দসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায় দখলকারীরা। পরে এঘটনায় ওইদিনেই ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখত অভিযোগ করেন এনার মিয়া। দ্রæত সময়ে রাস্তা দখলমুক্ত করার প্রতিবাদে বিক্ষোভে করে এলাকাবাসী। এতে বক্তব্য রাখেন, মশালঘাট গ্রামের মাসুদ আলম, অবসর প্রাপ্ত শিক্ষক ছুরৎজ্জামাল, সাবেক ইউপি সদস্য এনার হোসেন, কৃষক নজরুল, তোফাজ্জাল, শিক্ষার্থী সায়েম ও বায়জিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD