• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

ভেড়ামারায় দিনমজুর ও রিক্সা শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ

Montu Rahman / ৩২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি –

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব আয়োজিত আজ তৃতীয় রমজানে দিনমজুর ও রিক্সা শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়। মাসব্যাপী ইফতার বিতরণ এর কার্যক্রম এর অংশ হিসেবে আজ তৃতীয় রমজান এ রোজাদারদের মধ্যে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা আজ ভেড়ামারার থানার সামনে ইফতার বিতরণ করেন।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব আয়োজিত মাসব্যাপী ইফতারিতে সকল সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ প্রতিদিন ইফতারিতে আসার সময় ১ জন হলেও এতিম/ বৃদ্ধ কে সঙ্গে নিয়ে আসার চেষ্টা করুন।

পর্যায়ক্রমে এতিমখানা, লিল্লাহ বোডিং এবং মাদ্রাসায় ধারাবাহিক ভাবে ইফতার বিতরণ করা হবে এবং যারা লজ্জায় কারো কাছে হাত পাততে পারেননা তারা গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন শতভাগ গোপনীয়তা রক্ষা করা হবে। আমরা অতি গোপনে তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এমাসে বেশী বেশী অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। আল্লাহ আমাদের কে কবুল করুন।

উক্ত মানবিক কাজে এবং নিয়মিত ইফতার মাহফিলে সকল সাংবাদিকদের কে আমন্ত্রণ রইল। সেই সাথে অসহায় দুঃস্থ মানুষের পাশে বিত্তবানদের কে এগিয়ে আসার আহবান রইল।

আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ক্লাবের উপদেষ্টা মন্ডলী সহ সকল সাংবাদিকদের কে ও কবুল করুন এবং দীর্ঘ নেক হায়াত ও সুস্থতা দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD