• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে

ফরিদপুর পল্লী কবির ১২১তম জন্মবার্ষিকী উদযাপন

Muntu Rahman / ২৬৮ Time View
Update : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পল্লী কবি জসীম উদ্দীনের ১২১তম জন্মবার্ষিকী পালন করেছে ‘জসীম ফাউন্ডেশন’।

আজ সোমবার সকাল ৮টায় ফরিদপুর শহরের গোবিন্দপুর গ্রামে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা, কবির কবিতা থেকে পাঠের আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯০৩ সালে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্ম জসীম উদ্দীনের। কবর, নিমন্ত্রণসহ অনেক স্মরণীয় কবিতা, সোজন বাদিয়ার ঘাট, নক্সি কাঁথাসহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থের জন্ম দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তিনি।

১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।ওইদিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তার পৈত্রিক ভিটার ‘ডালিম গাছের’ তলায় কবিকে দাফন করা হয়।

কবির সমাধিতে শ্রদ্ধা জানান- জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মো. কামরুল আহসান তালুকদার, জেলার পুলিশ সুপার মোর্শেদ আলমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া দিনটি উপলক্ষে কবির প্রতিষ্ঠিত স্কুল আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি শোভাযাত্রা বের করে।এরপর তারা কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, প্রফেসর এম এ সামাদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, আমিনুর রহমান ফরিদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD